1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি মুরগির খামারে লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার সাজাপুরে অবস্থিত তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পঞ্চগড় জেলার সদর উপজেলার নারায়ণ চন্দ্র (২৫) ও রশিদুল ইসলাম (২০)।

প্রতিষ্ঠানটির ফ্লোর ইনচার্জ (পোল্ট্রি ফার্ম) আলমগীর হোসেন বলেন, নারায়ণ ও রশিদুল লিফটে করে মুরগির খাবার নিয়ে সাত তলায় যাচ্ছিলেন। ছয়তলায় পৌঁছামাত্রই লিফটের ক্যাবল ছিঁড়ে মাটিতে পড়ে। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com