1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

লেখক গবেষক অধ্যাপক আমিনুল হক চুন্নুকে সঙ্গে  জগন্নাথপুর আলোচনা ও সাহিত্য আড্ডা

  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৫৩ Time View

স্টাফ রিপোর্টার- জগন্নাথপুরের কৃতিসন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক গবেষক অধ্যাপক আমিনুল হক চুন্নুর সঙ্গে জগন্নাথপুর টুয়েন্টিফোর কার্যালয়ে আলোচনাসভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে অধ্যাপক গবেষক আমিনুল হক চুন্নু’র সঙ্গে জগন্নাথপুরের রাজনীতি, সামাজিক সংস্কৃতিকর নানা বিষয় নিয়ে প্রানবন্ত আড্ডা জমে ওঠে।

আগামী ১৩ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তাঁর প্রণীত ইতিহাস-ঐতিহ্য ও সমকালীন ভাবনা এবং সভ্যতা-সংকট ও বিশ্বরাজনীতি গ্রন্থদ্বয়ের প্রকাশনা অনুষ্ঠান প্রসঙ্গে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জহিরুল হক।

অনুষ্ঠানটি সফল করতে অধ্যাপক আমিনুল হক চুন্নু জগন্নাথপুর প্রেসক্লাব ও সাহিত্য অনুরাগী সকলের সহযোগিতা কামনা করেন। এসময় জগন্নাথপুর সাহিত্য-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য নিয়ে আলোচনা করা হয়।উক্ত আলোচনা সভা ও সাহিত্য আড্ডায় আলোচনায় অংশ নেন – সিলেটের অন্যতম সিনিয়র সাংবাদিক আমিরুল হক চৌধুরী এহিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেল পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত কান্তি দেব, প্রবাসী আব্দুল আহাদ, ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সাংবাদিক আমিনুল হক সিপন, রেজুওয়ান কোরেশী প্রমুখ এসময় তিনি তাঁর প্রকাশিত বই উপহার দেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com