1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে মমতার আমন্ত্রণ

  • Update Time : রবিবার, ২২ মে, ২০১৬
  • ৫৫১ Time View

স্টাফ রিপোর্টার:: ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠেয় শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনার জকি আহাদ শনিবার গভীর রাতে এ তথ্য জানান।

পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ২৭ মে কলকাতার ঐতিহাসিক রেড রোডে শপথ নেবেন। সাধারণত রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু এ ক্ষেত্রে কার্যত প্রথা ভেঙে রেড রোডের মতো উন্মুক্ত জায়গায় আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন তিনি এবং তার মন্ত্রিসভার অন্য সদস্যরা।

ইতিমধ্যে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির শীর্ষনেতা রাজনাথ সিং, অরুণ জেটলি, পীযূষ গোয়েল, সুরেশ প্রভুকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, আহমেদ প্যাটেল, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব প্রমুখদের রেড রোডের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com