1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাম্পে তেল নিতে গিয়ে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১০ নলুয়ার হাওরের অর্ধেক ধান পানির নীচে, বুক পানিতে নেমে ধান উত্তোলনের লড়াই কৃষকের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার:প্রধানমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য ইউরোপে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যা: রুমমেট গ্রেফতারের পর উঠে আসছে নতুন তথ্য বজ্রপাতের সময় মহানবী (সা.) যে দোয়া পড়তেন দিরাইয়ে পৃথক সংঘর্ষে আহত-৪০ জগন্নাথপুরে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় খোলা হলো কন্ট্রোলরুম

শান্তিগঞ্জে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের একাধিক স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়কটির একাধিক স্থানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
দিরাই রাস্তার মুখ (মদনপুর পয়েন্ট), উজানীগাঁও পয়েন্ট, শান্তিগঞ্জ বাজার ও পাগলা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এস্টেট ও আইন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস, যুগ্ম-সচিব আবদুল লতিফ খান।
এসময় সুনামগঞ্জ সদর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আশরাফুল হামিদ, ছাতক উপ-বিভাগীয় প্রকৌশলী শাহাদাত হোসেনসহ আরো চার উপ-সহকারি প্রকৌশলী উপস্থিত ছিলেন।
জানা যায়, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জ অংশে ওয়েজখালী, নীলপুর, মদনপুর পয়েন্ট (দিরাই রাস্তার মুখ), উজানীগাঁও পয়েন্ট, শান্তিগঞ্জ বাজার, পাগলা বাজার, ডাবর পয়েন্ট, দামোধরতপী পয়েন্ট, বড়কাপন বাজার, জাউয়া বাজার, কৈতক পয়েন্ট, চৌকা পয়েন্ট, ধারণ বাজার, বুকারভাঙা ও গোবিন্দগঞ্জের বিশাল এলাকাসহ অন্তত ষোলটি স্থানের দুই পাশে অবৈধ স্থাপনা তৈরি করে অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই উচ্ছেদ পরিচালনা করে সুনামগঞ্জ সওজ।
বুধবার অভিযানের প্রথম দিনে সড়কটির শান্তিগঞ্জ অংশের উজানীগাঁও পয়েন্ট, শান্তিগঞ্জ বাজার ও পাগলা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তারা। প্রথম দিনের কার্যক্রম পাগলা বাজারে এসে স্থগিত করেন কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার আবারও পাগলা বাজার থেকে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আশরাফুল হামিদ বলেন, আমাদের ধারাবাহিক অভিযান আগামীকাল (আজ) পর্যন্ত অব্যাহত রাখবো। আমাদের দুইটা সাবডিভিশন। সুনামগঞ্জ সদর সাবডিভিশনের আন্ডারে যতটুকু (শান্তিগঞ্জ উপজেলা) আছে ইতোমধ্যে উচ্ছেদ হয়েছে। আজ পাগলা বাজার থেকে ছাতক সাবডিভিশনের কাজ শুরু করবো।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com