1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:

শাবিতে চান্স পেল জগন্নাথপুরের মাদরাসা ছাত্র সাদিক

  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ১৮০২ Time View
সুনামগঞ্জের জগন্নাথপুরের সাদিকুর রহমান দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।
আজ বুধবার শাবির মানবিক বিভাগের অধীনস্থ এ ইউনিটের ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশিত হলে মেধা তালিকায় ২৮৪ নম্বরে তার নাম দেখা যায়। দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সাদিক উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের আব্দুল আহাদ ও হাসিনা বেগম দম্পতির বড় ছেলে।
সে উপজেলার সৈয়দপুর সৈয়দীয়া শামসিয়া ফাযিল ডিগ্রি মাদরাসা থেকে দাখিল ও আলিম পরিক্ষা দিয়েছিল। এরআগে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও সে উর্ত্তীণ হয়।
এব্যাপারে সৈয়দপুর সৈয়দীয়া শামসিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা রেজুয়ান আহমেদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সাদিক শাবিতে চান্স পাওয়ায় মাদরাসা, তার নিজ এলাকায় ও পরিবারে আনন্দের বন্যা বইছে। সে একজন মেধাবী ছাত্র। আমরা তার ভবিষ্যৎ সফলতা কামনা করি।’ এদিকে সাদিক তাঁর উজ্জল ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া প্রার্থী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com