1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাথমিকে নিয়োগ পাওয়া জগন্নাথপুরসহ জেলার ৫৯৮ শিক্ষকের পদায়ন লটারিতে মৌলভীবাজারে মোটরসাইকেল চুরির সুত্র ধরে অভিযান, গ্রেপ্তার ৩ বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী ১২ লাখ টাকা দিয়ে ইউরোপযাত্রা, লিবিয়ায় গিয়ে জিম্মি, পরে ফিরলেন শূন্য হাতে শারদীয় দুর্গা উপলক্ষে জগন্নাথপুরে প্রশাসনের প্রস্তুতিসভা শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা ‘ঘুষ খাওয়া লাগবে’ এমন মন্তব্য করা সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ময়লার স্তুপে মিলল নবজাতকের মরদেহ জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরী  শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গা উপলক্ষে জগন্নাথপুরে প্রশাসনের প্রস্তুতিসভা

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

স্টাফ রিপোর্টার::

শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমুলক সভা  আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মহসিন উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ, জেলা বিএনপির সদস্য এম এ মুকিত,জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার নুরুল আলম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ঋষিকেশ,উপজেলা বিএনপি নেতা লুৎফুর রহমান চৌধুরী, আবদুস সোবহান, পৌর বিএনপির সদস্য সচিব এম এ মতিন,উপজেলা যুবদলের সভাপতি আব্দুল হাশিম ডালিম,জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সতীশ গোস্বামী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাষ দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সাংবাদিক অমিত দেব, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাপ্পি দাস,সদস্য সচিব সুবল দে, গণমাধ্যমকর্মী শাহ ফুজায়েল, সাহাজান মিয়া,রানীগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক নিশী কান্ত রায়, সাধুসাধক পূজা কমিটির সভাপতি রবীন্দ্র দাস,মেঘারকান্দি পূজা মন্ডপ কমিটির গৌতম দাস সহ বিভিন্ন মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন। সভায় শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আইনশৃঙ্খলাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com