1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

শিক্ষার্থীদের তল্লাশিতে ডিবি পুলিশের গাড়ী থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮
  • ৪৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের তল্লাশিতে ডিবির একটি মাইক্রোবাস থেকে গাজা ইয়াবা স্বর্ণালংকার ও ছুরি উদ্ধার করা হয়েছে।
এ সময় গাড়িচালক লোকমান নামে একজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
এ সময় গাড়ির সামনে ডিবি লেখা স্টিকার দেখা যায় এবং গাজীপুর ডিবিতে কর্মরত ইন্সপেক্টর ডেরিক স্টিফেন কুইয়ার ভিজিটিং কার্ড পাওয়া যায়।

শিক্ষার্থীরা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-অ ০০.০৪৯৮ আজাদ কার প্যালেস) মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ আটক ব্যক্তিকে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করে।

এ বিষয়ে আটক লোকমান জানান, তার নাম লোকমান। সে ডিবি ইন্সপেক্টর ডেরিকের গাড়িচালক। সে উত্তরা ১২নং সেক্টর থেকে ইন্সপেক্টর ডেরিককে নিয়ে গাজীপুর ডিবি অফিসে যাচ্ছিলেন। তল্লাশির সময় ওই ইন্সপেক্টর কৌশলে গাড়ি থেকে নেমে পালিয়ে যান।

উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়ি, মাদক ও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে গাড়িটি ডিবির কী না নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে।
যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com