1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

শিশুর গলাকেটে হত্যা

  • Update Time : শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮
  • ৩৫০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে মিম (৮) নামের এক শিশুকন্যাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে জোতপাড়ার মশিয়ার রহমানের পরিত্যাক্ত বাড়ির বারান্দা থেকে মিমের লাশ উদ্ধার করে পুলিশ।
জোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মিম জালালপুর গ্রামের কৃষক খোকা মন্ডলের মেয়ে। এ ঘটনায় নিহত মিমের পাশের বাড়ির মোশারোফ হোসেনের পুত্র হাবিবকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মিম নিখোঁজ ছিল। এশার নামাজের পর মসজিদের মাইকে মিম নিখোঁজ হওয়ার খবর প্রচার করা হয়। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ৯ টার দিকে গ্রামের ওই পরিত্যাক্ত বাড়িতে মিমের গলাকাটা লাশ দেখতে পায় তার স্বজনরা। বিষযটি পুলিশকে জানানো হলে তারা এসে মিমের লাশ উদ্ধার করে।
কোটচাঁদপুরের তালসার পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই মাহফুজ সরকার বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com