1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

শ্রীমঙ্গলে বিরল ফোটা লেজি কুকরি সাপ

  • Update Time : রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ৩৫০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::ফোটা লেজি কুকরি সাপ। এক সময় বন-জঙ্গলে এই সাপের অবাধ বিচরণ থাকলেও এখন তা বিলুপ্তির তালিকায়। অবশেষে বিরল প্রজাতির সরীসৃপটির দেখা মিলেছে জেলার শ্রীমঙ্গল উপজেলায়। লোকালয় থেকে সাপটি উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সাপটির লেজ ফুল আকৃতির, আর মাথা থেকে লেজ পর্যন্ত শরীর কালো ও ইট রঙের। এর নিচের অংশ সাদা রঙের বিন্দু আকৃতিতে ঢাকা; ত্রিকোণা মাথাটি আবার কালো রঙের অবরণে পূর্ণ বলে জানান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব। এ সাপটির বাংলা নাম ফোটা লেজি কুকরি সাপ। এর ইংরেজি নাম স্পট-টেইলড কুকরি স্নেক, বৈজ্ঞানিক নাম অলিগডোন ডোরসালিস।

এটি নির্বিষ সাপ বলে শনাক্ত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক বন্যপ্রাণী গবেষক ড. কামরুল হাসান। তিনি বলেন, এটি বন-জঙ্গলের সাপ। বর্ষা মৌসুম বা বর্ষাপরবর্তী সময়ে দেখা মিলত। তবে প্রাণীটি এখন বিলুপ্তপ্রায়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, শ্রীমঙ্গলের লামুয়া এলাকা থেকে শনিবার বিকেলে সাপটিকে উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে আশা হয়েছে। কিছুটা সুস্থ হয়ে উঠলেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাপটিকে অবমুক্ত করা হবে। এর খাদ্য তালিকায় রয়েছে ছোট ছোট ব্যাঙ, কীট-পতঙ্গ বা ছোট ছোট সরীসৃপের ডিম।
সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com