1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

শ্রীরামসী গণহত্যা দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৪৮১ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গণহত্যা দিবস পালিত হয়েছে। এ

উপলক্ষে গতকাল মঙ্গলবার আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শহীদ স্মৃতি সংসদের আয়োজনে শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে স্থাপিত স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পরে শহীদ স্মৃতি সংসদের সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমজাদ মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাজের আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ।
সভার শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন শহীদ স্মৃতি সংসদের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন তালামীযের শ্রীরামসী আঞ্চলিক শাখার সভাপতি হাফিজ আব্দুল মনাফ, শহীদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি বাবুল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবুল মুনসুর খাঁন মাসুম, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, সাবেক অর্থ সম্পাদক  ফারদিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জুয়েল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরান আহমদ।
শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com