1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:

শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামী প্রভূপাদ প্রতিষ্ঠিত শ্যামহাট আশ্রমের নতুন কমিটি গঠন

  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪ Time View

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামী প্রভূপাদ প্রতিষ্ঠিত শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শ্যামহাট আশ্রমের উন্নয়ন ও পরিচালনা নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার দুপুরে মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামী প্রভূপাদের বংশোদ্ভোত শ্রী শ্রী বিশ্বরূপ গোস্বামী প্রভূপাদের সভাপতিত্বে এ উপলক্ষে এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ আহ্বায়ক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির উপদেষ্টা বিজন কুমার দেব,পৌর পূজা উদযাপন পরিষদ সদস্য আশীষ কুমার দে। অন্যানের মধ্যে বক্তব্য দেন শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামী প্রভূপাদ অনুরাগী ভক্ত অংশুমান দত্ত অঞ্জন, কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গৌরাঙ্গ দেব,সহ সভাপতি পার্থ দে,যুগ্ম সম্পাদক নিশী কান্ত দাস,কেশব দে,প্রবীর রায় মতি দেবনাথ,ছানু দাস,রিপন পাল প্রমুখ

সভার শুরুতে কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সেন,সহ সভাপতি মিন্টু রঞ্জন ধর, সহ কার্যনির্বাহী কমিটির ৪ সদস্য ও উপদেষ্টা পরিষদের ৬ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। পরে শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমিত কান্তি দেব সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন। সভায় ২০১৭ সালে গঠিত কমিটি বিলুপ্ত করে সর্বসন্মতিক্রমে পার্থ দে কে সভাপতি ও সাংবাদিক অমিত কান্তি দেব কে আবারো সাধারণ সম্পাদক ও অধীর চন্দ্র পাল কে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন,সহ সভাপতি গৌরাঙ্গ দে,সহ সভাপতি সুরঞ্জিত সেন,যুগ্ম সাধারণ সম্পাদক নিশী কান্ত দাস,কেশব দে,সহ কোষাধ্যক্ষ রিপন পাল,সদস্য রনজিৎ চৌধুরী,রাজীব দে,প্রবীর রায়,সজল দেব,সুভাষ দেবনাথ,দিপক দাস প্রমুখ

উল্লেখ্য সিলেট অঞ্চলের অন্যতম ধর্মীয় স্হান বৈষ্ণব রায় বংশোদ্ভূত শ্রী শ্রী কৃষ্ণ চরণ গোস্বামী প্রভূপাদ প্রতিষ্ঠিত শ্যামহাট আশ্রমটি উপজেলার একটি প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com