1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

সন্তান কোলে নিয়েই ছিনতাই করতেন তারা!

  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজধানীর মিরপুরে নারী ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্তান কোলে নিয়ে তারা ঘুরে ঘুরে কৌশলে ছিনতাই করত বলে জানা গেছে।

গ্রেপ্তার চার নারী হলেন- মনিকা (২০),  মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) এবং  রিতু (২৪)। তাদের মধ্যে মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘুরতেন, আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশপাশে থাকতেন।

আজ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, বৃহস্পতিবার (২৩ মার্চ) মিরপুর-১০ নম্বর গোলচত্বরের আল বারাকা হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মনিকা ও রিতু কোনো পথচারীর মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। পথচারীরা তাদের আটকানোর চেষ্টা করলে আশপাশ থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া বাধিয়ে দেন। আর এই সুযোগে বাকি দুইজন লাপাত্তা হয়ে যান।

মনিকার ১৫ মাসের এবং রিতুর ৪ বছরের ছেলে আছে। তাদের কোলে নিয়ে ঘুরে ঘুরে ছিনতাইয়ের টার্গেট করেন। সুবিধাজনক কোনো স্থানে গিয়ে টার্গেট করা মোবাইল ফোন ছো মেরে নিয়ে রাস্তা পার হয়ে চলে যান। এর মধ্যে পথচারীরা চিৎকার চেচামেচি শুরু করলে আশপাশে থাকা তাদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা লেগে বা অন্য কোনো অজুহাতে তার সঙ্গে ঝগড়া বাধিয়ে দেন। এই সুযোগে মনিকা ও রিতু পালিয়ে যান।

গতকাল বৃহস্পতিবারও একই কায়দায় ছিনতাই করেন তারা। ঘটনাস্থল থেকেই হাতেনাতে মনিকা, রিতু এবং পথচারী সেজে থাকা তাদের চক্রের সদস্য মিম ও সোহাগীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com