1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সম্মান বাঁচাতে ৬ তলা থেকে ঝাঁপ দিলেন মডেল

  • Update Time : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮
  • ৩০২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সুদূর রাশিয়া থেকে এক মাসের চুক্তিতে দুবাই গিয়েছিলেন ২২ বছরের মডেল মেয়েটি। দুবাইয়ের এক হোটেলে থাকছিলেন একাতেরিনা স্তেতসউক। কিন্তু সেখানে পিছু নেয় এক ধনীর দুলাল। শেষ পর্যন্ত নিজের সম্মান বাঁচাতে হোটেল ৬তলা থেকে ঝাঁপ দিতে হয়েছে ওই মডেলের। খবর দ্য সানের।

চলতি মাসের প্রথম সপ্তাহে এ ঘটনা ঘটেছে। তবে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। মডেলের এক বান্ধবী ইরিনা গ্রসম্যান সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, একাতেরিনার মেরুদণ্ড ভেঙে গেছে। কিন্তু আস্তে আস্তে তিনি সেরে উঠছেন।

দ্য সানের খবরে বলা হয়েছে, এক ধনী বিদেশি বেশ কয়েক দিন তাকে অনুসরণ করছিল। একাতেরিনার সঙ্গে ঘনিষ্ঠ হওয়াই ছিল তার উদ্দেশ্য। ঘটনার দিন হোটেলের কক্ষে ঢুকে তাকে রীতিমতো ভয় দেখায় লোকটি। একাতেরিনা সেদিনও লোকটির প্রস্তাবে রাজি না হওয়ায় শেষে তার গলায় ছুরি ধরে।

নিজের সম্মান বাঁচানোর আর কোনও উপায় না দেখে ছয়তলার থেকেই ঝাঁপ মারেন একাতেরিনা। মঙ্গলবার একাতেরিনার মা জানান, দুবাই পুলিশ একাতেরিনাকেই গ্রেফতার করার প্রস্তুতি নিচ্ছে। তাদের মতে, একাতেরিনা নাকি ‘এসকর্ট’ হিসেবে কাজ করছেন। এবং অভিযুক্ত ব্যক্তিকেই নাকি তিনি আক্রমণ করেছিলেন। ঘটনাচক্রে দুবাইয়ের এক প্রভাবশালী ব্যবসায়ী ওই ব্যক্তি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com