1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটেরর সভাপতি রজত গুপ্ত ও সেক্রেটারি মোস্তাক আহমেদ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৬২ Time View

সিলেট প্রতিনিধি: সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর দ্বি-বার্ষিক নির্বাচনে রজত কান্তি গুপ্ত সভাপতি ও মোস্তাক আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর দ্বি-বার্ষিক নির্বাচন (বুধবার) ১৫মার্চ অনুষ্ঠিত হয়। বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সারদাহল কার্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরিষদ অন্তর্ভুক্ত সদস্য সংগঠনের ৫জন করে প্রতিনিধি ভোট প্রদান করেন।

১৪৩০ ও ১৪৩১ বাংলার জন্য নির্বাচনে গত ৫বারের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সভাপতি পদে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোস্তাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এখলাছ আহমেদ তন্ময়, কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন তন্ময় নাথ তনু, আব্দুল বাসিত সাদাফ, রেজাউল করিম রাব্বি।

কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সহ-সভাপতি পদে সুপ্রিয় দেব শান্ত, অর্থ সম্পাদক পদে অচিন্ত কুমার দে অমিত ও প্রচার ও দপ্তর সম্পাদক পদে দিবাকর সরকার শেখর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা করেন নীতিনির্ধারণী পরিষদ এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, পরিচালক অনুপ কুমার দেব ও অর্ধেন্দু কুমার দাস।

রাত নয়টায় প্রধান পরিচালক নির্বাচলের ফলাফল ঘোষণা করেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কে ঘিরে সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীদের মিলন মেলায় পরিণত হয় ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গণ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com