1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

স্কুলে ভর্তির আবেদন শুরু ২১ নভেম্বের, লটারির তারিখ ১৪ ডিসেম্বর

  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া এবারও লটারির মাধ্যমে সম্পন্ন হবে। আগামী ২১ নভেম্বর ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। প্রাপ্ত আবেদন থেকে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করবে প্রতিষ্ঠান। এই লটারির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

সোমবার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক বি এম আবদুল হান্নানের সভাপতিত্বে দুপুর থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয় বলেও জানান তিনি।

তিনি বলেন, ‌‘এবারও লটারি ভর্তি প্রক্রিয়া কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। অনলাইনে আবেদন নিয়ে লটারি প্রক্রিয়া চালানো হবে।’

সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২ থেকে ১৯ নভেম্বর প্রধান শিক্ষকরা অনলাইন রেজিস্ট্রেশন ও শূন্যপদের তথ্য সফটওয়্যারে আপলোড করতে পারবেন। ১৩ নভেম্বর থেকে টেলিটক কাজ শুরু করবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রচার হবে ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বর ভর্তি হতে পারবে।

আগে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে লটারি হতো। করোনাভাইরাস প্রকোপের কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই শিক্ষার্থী ভর্তিতে লটারি শুরু হয়। এবারও সেই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এর আগে গত বছর ২০২৪ সালের ১২ নভেম্বর থেকে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয়েছিল। চলে ৩০ নভেম্বর পর্যন্ত। ভর্তির আবেদন ফি ছিল ১১০ টাকা।
সূত্র-কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com