স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে আজ দ্বিতীয় ধাপে সাত জন শিক্ষক ও একজন কর্মচারী আত্মীকরণ প্রক্রিয়া সমাপান্তে যোগদান করেন। গত ২২আগষ্ট সাতজন শিক্ষকের নিয়োগ প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রণালয় হতে জারি করা হয়। নব যোগদান কারী শিক্ষকবৃন্দ হলেন এ,টি,এম নূরুল মোত্তাকীন সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, পান্ডব চন্দ্র দাস সহকারী অধ্যাপক হিসাববিজ্ঞান বিভাগ, মনোরঞ্জন তালুকদার, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ফজলুল কাদের চৌধুরী, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, বিজিত রঞ্জন বৈদ্য প্রভাষক গনিত বিভাগ এবং প্রতিভা রানী দাশ প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ ও অফিস সহায়ক নছির মিয়া। কলেজে এক আনন্দঘন পরিবেশে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিউর রহমানের কাছে তাঁরা যোগদান করেন। এর আগে কলেজের আরো কয়েকজন শিক্ষক কর্মচারী আত্মীকরণ সম্পন্ন করে যোগদান করেন।