1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৭ জুন শনিবার

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫
  • ৫৮৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ এর লিখিত পরীক্ষা আগামী ২৭ জুন শনিবার অনুষ্ঠিত হবে।

নির্ধারিত ৫টি জেলা নড়াইল, মেহেরপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও ফেনী জেলায় এ পরীক্ষা দুপুর ২ টা থেকে ৩ টা ২০ মিনিট পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে । বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৈধ প্রার্থীদেরকে গত ২০ জুন থেকে মোবাইল ফোনে মেসেজ পাঠানো হয়েছে । ২২ জুন থেকে প্রার্থীরা নিজ প্রবেশপত্র http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারছেন। ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইট; www.dpe.gov.bd থেকে সংগ্রহ করা যাচ্ছে।

পরীক্ষার্থীদের প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ, পার্স, ইলেকট্রনিক্স ঘড়ি বা যে কোন ইলেকট্রনিক্স ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে পারবে না। যদি কোন পরীক্ষার্থী উল্লেখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।

অন্য জেলাসমূহের পরীক্ষা পর্যায়ক্রমে পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে। এ জেলাসমূহের পরীক্ষার তারিখ, সময় ও যাবতীয় তথ্য যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com