1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি করে প্রথম শ্রেণীর কর্মকর্তা করা হয়েছে

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০১৫
  • ১১৯৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি করে প্রথম শ্রেণীর কর্মকর্তা করা হয়েছে। তবে তারা নন-ক্যাডার হিসেবে বিবেচিত হবেন। শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী মোট শিক্ষকের অর্ধেক এ সুবিধা পাবেন। চাকরির বয়স ৮ বছর পূর্তিতে একজন শিক্ষক প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাবেন। প্রথম শ্রেণীতে পদোন্নতি পাওয়া শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১০ নম্বর ধাপের পরিবর্তে ৯ নম্বর ধাপে বেতন-ভাতা পাবেন।
উল্লেখ্য, সারাদেশে বর্তমানে ৩৩১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে ৭ হাজার ৭৬৪টি সহকারী শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে ৩ হাজার ৮৮২টি পদ প্রথম শ্রেণী হিসেবে সংরক্ষিত হবে। যোগ্যতা ও শর্তপূরণ করলেই একজন শিক্ষক দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হবেন। উল্লিখিত সুবিধা পেতে ৮ বছর চাকরির বয়স পূর্তি ছাড়াও শিক্ষায় ডিপ্লোমা বা বিএড, বিপিএড (শারীরিক শিক্ষা), বিএড (কৃষি) ডিগ্রি থাকতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com