1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

সরকারী হলো আরও ২৫টি মাধ্যমিক স্কুল

  • Update Time : মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
  • ৩১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ব::  ২৫টি বেসরকারি হাইস্কুল জাতীয়করণ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জাতীয়কৃত স্কুলের কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না বলে এতে উল্লেখ করা হয়েছে।

সরকারি স্কুল ও কলেজবিহীন উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণের ব্যাপারে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ভিত্তিতে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর সম্মতি দেয়া স্কুলগুলো একে একে জাতীয়করণের আদেশ জারি হচ্ছে।

দেশে পুরনো সরকারি হাইস্কুল আছে ৩৩৩টি । পরে বিভিন্ন সময়ে ১২টি মডেল বিদ্যালয়সহ ২১৩টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। নতুন করে আরও ২৫ বিদ্যালয় জাতীয়করণ করায় দেশে মোট সরকারি বিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৫৭৬টি। নতুন জাতীয়কৃত স্কুলের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.moedu.gov.bd দেয়া হয়েছে।

সুত্র-যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com