1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

সাগরে ডুবে গেছে অভিবাসীদের নৌকা সাত শতাধিক মানুষ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০১৫
  • ১০৭৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে ডুবে যাওয়া একটি নৌকা থেকে প্রায় ৭ শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে, উদ্ধারকৃতরা বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা অভিবাসী এবং তারা পাচারের শিকার। স্থানীয় সময় শুক্রবার ভোরে এদের সমুদ্র থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আরোহীরা জানিয়েছেন, তাদের বহনকারী নৌকাটি মালয়েশিয়ায় ভিড়তে গেলে ওই দেশের নৌবাহিনী নৌকাটিকে ইন্দোনেশিয়ার জলসীমার দিকে তাড়িয়ে দেয়। পরে আচেহ প্রদেশের কাছে পৌঁছে নৌকাটি ডুবে যায়। পরে কয়েকটি মাছ ধরার নৌকা ডুবন্তদের উদ্ধার করে তীরে নিয়ে আসে।
উদ্ধারকৃতদের ইন্দোনেশিয়ার লাঙ্গসা নামের একটি স্থানে নেয়া হয়েছে বলে জানা গেছে।
লাঙ্গসা নগরীর পুলিশ প্রধান সুনারিয়া বলেছেন, ‘আমরা ডুবন্ত নৌকার আরোহীদের কাছ থেকে প্রাথমিকভাবে জানতে পেরেছি, মালয়েশিয়ার নৌবাহিনী তাদেরকে ইন্দোনেশিয়ার জলসীমার দিকে তাড়িয়ে দিয়েছিলো।’

উদ্ধারকৃত এই মানুষদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানায়নি ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।

এদিকে মালয়েশিয়ার গণমাধ্যমগুলো জানাচ্ছে, দেশটির পেনাং ও লাংকাওয়ি উপকূল থেকে নৌবাহিনীর টহল দল বুধবার অবৈধ অভিবাসীদের বহনকারী দু’টি নৌকা গভীর সাগরের দিকে ফিরিয়ে দিয়েছে। আচেহ প্রদেশে ডুবে যাওয়া নৌকাটি ওই দু’টি নৌকার মধ্যে একটি। দ্বিতীয় নৌকাটিও ইন্দোনেশিয়ার জলসীমায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এএফপি, স্টার অনলাইন মালয়েশিয়া, বাসস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com