1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

সারাদেশে ইন্টারনেট-সেবা বিঘ্নিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে ইন্টারনেট সেবায় বিঘ্ন দেখা দিয়েছে। মোবাইল ডেটা ব্যবহার করে ফেসবুক, মেসেঞ্জারসহ অন্যান্য কিছুই ব্রাউজ ব্যবহার করা যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। তবে ব্রডব্যান্ড লাইনে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা অব্যাহত আছে।

রাজধানী ঢাকার রামপুরা, বনশ্রী, মালিবাগ, কারওয়ান বাজার, বাড্ডা, ধানমন্ডি, নীলক্ষেত, পলাশী, সায়েন্স ল্যাব, গ্রিনরোড, যাত্রাবাড়ী এবং পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুরের টঙ্গী ও গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায়ও মোবাইল ডেটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এলাকাগুলো থেকেও একই খবর পাওয়া গেছে।

রামপুরার বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, ‘বুধবার সকাল থেকেই মেসেঞ্জার চালু করা যাচ্ছে না। ফেসবুকে নতুন কিছুই নেই।’

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার কমিশনার শেখ রিয়াজ আহমদ বলেন, ‘মোবাইল ডেটা বন্ধ করার এমন কোনো নির্দেশনা বিটিআরসি থেকে দেওয়া হয়নি। এমন হওয়ার কথাও না।’

তবে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গ্রাহকেরা বলছেন, গতকাল বুধবার রাত থেকেই এমন অবস্থার শুরু। তবে আজ বৃহস্পতিবার ভোর থেকে মোবাইল ফনে ইন্টারনেট মোটেও কাজ করছে না। নেটওয়ার্ক অপশনে ফোরজি সাইন এলেও ফেসবুক ও মেসেঞ্জার কাজ করছে না। পর্যাপ্ত ডেটা থাকার পরও অনলাইনে কোনো কাজ করা যাচ্ছে না।

গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও টেলিটকের সিম ব্যবহারকারী সবার একই অবস্থা। তবে স্বাভাবিক রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ। বাসা-বাড়িতে এবং বিভিন্ন অফিসে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে কোনো সমস্যা হচ্ছে না।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিলের দাবিতে দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলন এবং সংঘর্ষের ঘটনার পর থেকেই মোবাইল ডেটা ব্যবহারের ক্ষেত্রে ধীরগতির মুখোমুখি হতে হচ্ছে গ্রাহকদের।

অবশ্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার ফলে সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু দেখে যাচাই-বাছাই না করে শিক্ষার্থীদের কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।’ সুত্র আজকের পত্রিকা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com