1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সিনোফার্মের আরো ৫৬ লাখ টিকা দেশে এলো

  • Update Time : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৪০৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের আর ৫৬ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টিকার চালানটি পৌঁছায়।
আজ সকালে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. সামসুল হক মানবজমিনকে জানান, সিনোফার্ম থেকে ক্রয় করা ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ টিকা গত রাত ২টা ১০ মিনিটে এসে পৌঁছেছে। এয়ারপোর্ট থেকে ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো বেক্সিমকোতে নিয়ে যাওয়া হবে। সেখানে এই ভ্যাকসিন সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম সিনোফার্মের ২০ লাখ টিকা আসার কথা জানিয়েছিলেন।
তবে কয়েক দফায় এখন পর্যন্ত চীন থেকে সিনোফার্মের ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com