1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে কলেজে জিপিএ-৫ শূন্যের খরা কাটলেও এবার মাদরাসায় খরা এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিকে সর্বোচ্চ ফেল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ শেরে-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের শাহিনুর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে আর্মেনিয়া থেকে পাভেল পার্থ- প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জগন্নাথপুরে ‘দুই ভাইয়ের’ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ইসলামে ব্যয়ে ভারসাম্য ও মিতব্যয়িতার গুরুত্ব

সিলেটের উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করবো

  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম-কর্মসংস্থান , প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি বলেছেন, সিলেটের উন্নয়নে আমরা নির্বাচিত সংসদ সদস্যরা সম্মেলিতভাবে কাজ করব। সিলেটের অবকাঠামো উন্নয়ন, বিমান, রেল, সড়ক নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের দ্রুত চেষ্টা করব। সিলেটবাসীর সাথে কোন বৈষম্য হলে আমরা মেনে নেব না। সিলেটবাসীর আশা-প্রত্যাশা পূরণে আমরা নির্বাচিত সংসদ সদস্যরা দায়বদ্ধ।আন্তর্জাতিক সংবাদ

শুক্রবার হযরত শাহজালাল ও শাহপরান (র) মাজার জিয়ারত ও হযরত মাওলানা নুরুউদ্দিন গহরপুরী (র) এর কবর জিয়ারত করে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শুক্রবার সকালে সিলেটের শাহী ঈদগাঁহ মাঠ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী আসন্ন ঈদ উল ফিতর কে সামনে রেখে শাহী ঈদগাঁহ মাঠটিকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে নামাজ পড়ার উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। এছাড়া মাঠের ভাঙ্গাচোরা জায়গা দ্রুত সমূহ মেরামত এবং মাঠের রংকরণ সহ ঈদগাহ মাঠের সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

মন্ত্রীর ঈদগাহ মাঠ পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রাজিউদ্দিন খানসহ শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com