প্রেস বিজ্ঞপ্তি::
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তরুণ সমাজকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠক মো. শাহিনুর রহমান।
শুক্রবার (৩০ অক্টোবর) আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান।
জানা যায়, দীর্ঘদিন ধরে সমাজসেবা, মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মো. শাহিনুর রহমান। বিশেষ করে ফেয়ার ফেইস জগন্নাথপুরের সাংগঠনিক সম্পাদক হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো,স্বেচ্ছায় রক্তদান,শিক্ষা সহায়তা,পরিবেশ সংরক্ষণ,দুর্যোগকালীন ত্রাণ বিতরণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন তিনি।
মানবিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি তরুণ প্রজন্মকে সমাজসেবায় উদ্বুদ্ধ করতেও কাজ করছেন তিনি।
এর আগে সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দীপশিখা পদক-২০২৫’ ও ‘মাস্টার মন্তেশ্বর আলী অ্যাওয়ার্ড’সহ একাধিক সম্মাননা অর্জন করেন মোঃ শাহিনুর রহমান। এবার তাঁর অর্জনের তালিকায় যুক্ত হলো শেরে-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মোঃ শাহিনুর রহমান বলেন, এই সম্মাননা আমার একার অর্জন নয়,ফেয়ার ফেইস জগন্নাথপুর পরিবারের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও মানবিক কার্যক্রমের স্বীকৃতি। মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। এ অর্জন ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সমাজসেবায় কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
তিনি আরও বলেন, ‘মানবসেবা আমার কাছে শুধু সামাজিক দায়িত্ব নয়, আত্মিক প্রশান্তি ও নৈতিক অঙ্গীকারের বিষয়। মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে আজীবন মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই।
তরুণ বয়সে সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য এমন সম্মাননা অর্জন জগন্নাথপুরের স্বেচ্ছাসেবী অঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।