1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সিলেটের লালাবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

  • Update Time : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৫৯৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট-ঢাকা মহাসড়কে ফের সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল পৌণে ৫টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, বিকেল পৌনে ৫টার দিকে লালাবাজারে হবিগঞ্জ এক্সপ্রেস বাস ও সিএনজিাচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।

নিহতরা সকলে অটোরিকশার যাত্রী এ তথ্য জানিয়ে ওসি বলেন, নিহতদের লাশ ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com