1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

সিলেটে ওবায়দুল কাদের

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮
  • ৩৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিলেট এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার বেলা ১ টায় বিমানযোগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

বিকেল আড়াইটায় নগরীর ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শোকদিবস উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের ছাড়াও বিমানের ওই ফ্লাইটে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, খালিদ আহমদ চৌধুরী ও এনামুল হক শামীমসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সিলেট এসেছেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, বিমানবন্দর থেকে নেতৃবৃন্দ সরাসরি সিলেট সার্কিট হাউসে চলে যান। সেখানে বিশ্রাম শেষে তারা রেজিস্ট্রারি মাঠের শোক সভায় যোগ দেবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com