1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

সিলেটে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা

  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের কানাইঘাটে ঘরে ঢুকে আব্দুল হান্নান হানাই (৫৫) নামে এক ব্যক্তি কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।রোববার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত হানাই তিনি ১নং লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামের বাসিন্দা।জানা যায়, পাশ্ববর্তী ডাউকেরগুল গ্রামের মৃত ফরমান সর্দারের পুত্র ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনের নেতৃত্বে ৭/৮ জন আব্দুল হান্নান হানাইকে তার বসত ঘরে হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল হান্নানকে তার স্বজনরা কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কতর্ব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।নিহতের পরিবারের লোকজনের অভিযোগ, ডাকাতির উদ্দেশ্যে এসে আব্দুল হান্নানকে হত্যা করা হয়। তবে স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব বিরোধের কারণে এ ঘটপনা ঘটে থাকতে পারে।নিতের স্ত্রী শিল্পী বেগম ও বড় ভাই আব্দুল মন্নান অভিযোগ, আব্দুল হান্নান তার ছেলে শাহরিয়ার আহমদকে প্রবাসে পাঠানোর জন্য সম্প্রতি জমি বিক্রি করে ১০ লক্ষ টাকা ঘরে রাখেন। শনিবার ভোর ৫টার দিকে টাকাগুলো লুটের উদ্দেশ্যে ডাউকেরগুল গ্রামের ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন তাদের সহযোগী ৭/৮ জনদের সাথে নিয়ে আব্দুল হান্নানের বসত ঘরে প্রবেশ করে তাকে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে পিঠিয়ে ও কুপিয়ে হত্যা করে ১০ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।তবে স্থানীয় অনেকের সাথে কথা বলে জানা গেছে, বছর খানেক পূর্বে জমি সংক্রান্ত বিরোধের মিমাংসা করতে গিয়ে আব্দুল হান্নান হানাই গংদের সাথে ডাকাত ফারুক আহমদের সংঘর্ষ হয়, এতে ফারুক আহমদ আহত হয়। এ ঘটনার জেরে আব্দুল হান্নানকে হত্যা করা হয়েছে।এলাকার অনেকে জানান, একাধিক ডাকাতি ও হত্যা মামলায় যাবতজীবন কারাদন্ড প্রাপ্ত ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন দীর্ঘ ২৫ বছর কারাভোগের পর প্রায় ৩ বছর পূর্বে মুক্তি পেয়ে এলাকায় আসেন।এ ব্যাপারে ঢাকায় ট্রেনিং এ থাকা কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়ালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আব্দুল হান্নান হানাই হত্যাকান্ডের ঘটনার সংবাদ পাওয়ার পর থানা পুলিশের একাধিক টিম হত্যাকান্ডের সাথে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
সূত্র সিলেটটুডে.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com