1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:

সিলেটে পাহাড় কাটায় ১ লাখ টাকা জরিমানা, আটক ২

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় পাহাড় কাটার অপরাধে ২ জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পশ্চিম বাইশটিলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ।

সূত্র জানায়, পাহাড় কাটার সময় এয়ারপোর্ট থানার লাখাউড়া পশ্চিম বাইশটিলা মো আব্দুল মান্নানের ছেলে মো. আলী হোসেন (৩১) ও বিশ্বনাথ থানার জগদিশপুর গ্রামের লালুশাহ মিয়ার ছেলে তৌফিকুল ইসলাম (২১)কে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পুলশ জানায়, বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে এয়ারপোর্ট থানার পশ্চিম বাইশটিলা এলাকায় বুল ডোজার দিয়ে পাহাড় কাটার সংবাদ পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড় কাটার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদনণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com