1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সিলেটে মেয়র প্রার্থীদের কে কত ভোট পেলেন?

  • Update Time : রবিবার, ১২ আগস্ট, ২০১৮
  • ২২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ৯২ হাজার ৫৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯২ ভোট।

রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুসারে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ১১ হাজার ভোট। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ডা. মোয়াজ্জেম হোসেন ২ হাজার ২০৮, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত মো. আবু জাফর ৯০৯ ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের ৩১৪ ভোট পেয়েছেন। এ ছাড়াও বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী বদরুজ্জামান সেলিম ৫৯২ ভোট পেয়েছেন। তবে তিনি নির্বাচনের আগে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

গত ৩০ জুলাই সিলেটসহ রাজশাহী ও বরিশালে একযোগে তিন সিটি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেদিন অনিয়মের অভিযোগে ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।

স্থগিত হওয়া দুটি কেন্দ্র ছাড়া বাকি ১৩২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিএনপির আরিফুল পেয়েছিলেন ৯০ হাজার ৪৯৬ ভোট। আরিফুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছিলেন ৮৫ হাজার ৮৭০ ভোট। আরিফুল ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে ছিলেন। স্থগিত হওয়া দুটি কেন্দ্রের মোট ভোটার ৪ হাজার ৭৮৮। এ দুটি কেন্দ্রের ফলাফলের অপেক্ষায় মেয়র পদের ফল আটকে ছিল।

সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, পুনঃ ভোটে আরিফুল হক গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেয়েছেন ১ হাজার ৪৪ ভোট এবং কামরান পেয়েছেন ১৭৩ ভোট। অপরদিকে হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফুল পেয়েছেন ১ হাজার ৫৩ ভোট এবং কামরান পেয়েছেন ৩৫৪ ভোট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com