1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

  • Update Time : শনিবার, ২৮ জুলাই, ২০১৮
  • ২৬৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেট সিটি করপোরেশনে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নগর জুড়ে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সাথে র্যাব ও পুলিশের সদস্যরাও নির্বাচনকে সামনে রেখে টহল শুরু করেছেন।

আজ শনিবার সকাল ১২টা থেকে বিজিবি সদস্যরা মাঠে নেমেছেন বলে জানিয়েছেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দিন। সেই সাথে নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে আরো ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

সিসিক নির্বাচনে ১৪ প্লাটুন বিজিবি, র্যাবের ২৭টি টিম কাজ করবে। ১৩৪টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ২২ জন করে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৭ জন পুলিশ, ১২ জন আনসার সদস্য আগ্নেয়াস্ত্রসহ আনসার বাহিনীর একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও একজন এপিসি এবং একজন ব্যাটলিয়ান আনসার সদস্য থাকবেন।

তবে গুরুত্বপূর্ণ কেন্দ্র সমূহে ২ জন করে অতিরিক্ত ব্যাটলিয়ান আনসার সদস্য অস্ত্র সহ থাকবেন।

এছাড়া ৯ টি স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ৯টি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন বলেও জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক নুমেরি জামান।

তিনি জানান, সিসিক নির্বাচনকে সুষ্ট ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে সিসিক নির্বাচনে ১৩৪টি ভোট কেন্দ্রে ২৯৪৮ জন পুলিশ ও আনসার বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com