1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সিলেটে ৮ প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩৪৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আট প্রতিষ্ঠানকে এক লাখ ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার সিলেট নগর ও জেলার গোয়াইনঘাট উপজেলায় যৌথ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও নিম্নমানের খাদ্য প্রস্তুতের অপরাধে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

বেলা আড়াইটা থেকে ৪টা পর্যন্ত নগরে অভিযান চালিয়ে স্বর্পা ফার্মেসিকে ২ হাজার টাকা, মধুবনকে ৫ হাজার টাকা, সমুদ্র টি-কে ২ জাজার টাকা, ফারুক স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

এদিকে, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত গোয়াইনঘাটে অভিযানে ফাহিম ফুডসকে ৩০ হাজার টাকা, দুইভাই বেকারিকে ২০ হাজার টাকা, রুমা আইসক্রিমকে ২০ হাজার টাকা, ফিরোজ ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। আদায়কৃত জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ মুখপাত্র এএসপি ওবাইন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com