1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস চাপায় দুই জনের প্রাণহানি

  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০১৬
  • ৩৫৪ Time View

স্টাফ রিপোর্টার::সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজিতে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা কুমিল্লা ট্রান্সপোর্টের বাসের চাপায় সিএনজি অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনায় দুইজন মারা গেছে”

এই ঘটনার প্রত্যক্ষদর্শী সৌরভ পাল সুমিত জানান , সকাল সাড়ে নয়টার দিকে সিলেট সুনামগঞ্জ থেকে সিলেট অভিমুখী কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটোটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। গুরুতর আহত হন শিশুসহ দুই যাত্রী। এদের মধ্যে শিশুটি হাসপাতালে নেয়ার পথে মারা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে নেয়া হয়েছে বলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান তবে তাৎক্ষনিকভাবে হতাহতের পরিচয় জানাতে পারেননি তিনি।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসের চালককে আটক করেছে । দুর্ঘটনার পর সড়কের দুপাশে দীর্ঘ যানজট লেগে গেলে প্রায় ঘন্টাখানেক বন্ধ থাকে যান চলাচল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com