স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুরে হতাশাগ্রস্ত হয়ে এক শিক্ষিত যুবক আত্মহত্যা করেছে। সুকান্ত গোপ(৪০) নামের যুবক জগন্নাথপুর পৌর এলাকার যাত্রাপাশার বাসিন্দা। তার অকাল মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার ও এলাকাবাসী।
পরিবারের লোকজন পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গ্রামের প্রয়াত চিকিৎসক মুক্তিযুদ্ধের সংগঠক সুধীর চন্দ্র গোপের ছোট ছেলে সুকান্ত গোপ
ছোটবেলা থেকে পড়ালেখায় খুব ভালো ছিল। একজন মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিল। পরিবারের লোকজনের স্বপ্ন ছিল তাকে ঘিরে। ১৯৯৯ সালে সিলেট এমসি কলেজ থেকে বিএসসি পাশ করে সরকারি চাকুরির জন্য হৈন্য হয়ে ঘুরে সুকান্ত। চাকুরি না পেয়ে হতাশ হয়ে পড়া সুকান্ত
বেশ কিছু দিন ধরে সে মানসিকভাবে ভেঙে পড়েন।
তাঁর বড় ভাই হিজলা নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রমেন্দ্র গোপ জানান,আমরা ছয় ভাই বোনের মধ্যে সুকান্ত গোপ ছিল পড়ালেখায় খুব ভালো। তাকে নিয়ে সবার স্বপ্ন ছিল। হঠাৎ করে সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে।অনেক চেষ্টা করে তাকে আমরা স্বাভাবিক জীবনে ফেরাতে পারিনি। বুধবার রাতে পরিবারের লোকজনের অগচরো সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সুকান্তের বন্ধু একই গ্রামের বকুল গোপ জানান,অত্যন্ত মেধাবী ছাত্র ছিল সুকান্ত। তার সহকর্মীরা সবাই সরকারি চাকুরি করছে। সে কিছু করতে পারছে না বলে হতাশায় ভুগছিল। এসব হতাশা থেকে আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ে।অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি।তার এভাবে চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা শাখাওয়াত জানান, প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে,হতাশাগ্রস্ত হয়ে এ যুবক আত্মহত্যা করেছেন। এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply