1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সুনামগঞ্জসহ ২৩ জেলায় নতুন সিভিল সার্জন

  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৩৭৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনাভাইরাস মহামারীর মধ্যে এক দিনে দেশের এক-তৃতীয়াংশ জেলায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিভিল সার্জনদের পদায়নের এ আদেশ হয়।

সিলেট, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জসহ ২৩টি জেলার পাশাপাশি ঢাকার সচিবালয় ক্লিনিকেও নতুন সিভিল সার্জন দায়িত্ব পেয়েছেন।

এরমধ্যে সিলেট জেলায় বর্তমান দায়িত্বরত সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের স্থলে সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম শাহরিয়ারকে পদায়ন করা হয়েছে।

এছাড়া হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নুরুল হক ও সুনামগঞ্জের সিভিল সার্জন হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (চলতি দায়িত্বে, ওএসডি, সংযুক্ত ন্যাশনাল ইন: অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতাল) ডা. আহম্মদ হোসেনকে পদায়ন করা হয়েছে।

ওই সব স্থানে ১৩ জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, আটজন সহকারী পরিচালক, একজন মেডিকেল সুপারিনটেনডেন্ট, একজন ডেপুটি সিভিল সার্জন এবং একজন মেডিকেল অফিসার সিভিল সার্জনের দায়িত্ব পেয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com