1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে একটি গ্রাম লকডাউন

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৪৭৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জ্বর শ্বাস কষ্ট নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বখতারপুর গ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় ওই যুবকের মৃত্যু হয়। মৃত্যুর পর লাশ দেখতে আসা দোয়ারাবাজার উপজেলা সদরের মাঝেরগাঁয়ের দুই স্বজন পরিবারকেও লকডাউনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয় লোকজন স্বাস্থ্যবিভাগের কর্মীরা জানান, ২২ বছর বয়সি ওই যুবক ইটভাটার শ্রমিক ছিলেন। গত কয়েকদিন ধরেই জ¦র-সর্দিতে ভুগছিলো সে। ওষুধ খাওয়ার পর ওই যুবকের জ¦র কমলেও আজ মঙ্গলবার সকাল থেকে শ^াস কষ্ট শুরু হয়। পরিবারের লোকজন স্থানীয় গ্রাম্য ডাক্তারদের পরামর্শে ওষুধ খাওয়ান।
অবস্থার অবনতি হলে পরিবারের পক্ষ থেকে সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়। পরে রাত সাড়ে ৮ টায় ওই যুবকের মৃত্যু হয়।
মৃত্যুর পর পর ওই যুবকের পরিবারসহ পুরো গ্রাম এবং তার লাশ দেখতে আসা দোয়ারাবাজার সদরের মাঝের গাঁওয়ের দুই স্বজন পরিবারকে লকডাউনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনিয়া সুলতানা জানান, জেলা প্রশাসকের নির্দেশে বক্তারপুর গ্রামসহ দোয়ারাবাজারের দুটি বাড়িকে লকডাউন করা হয়েছে। নিহতের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হবে। সতর্কতার সঙ্গে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী মরদেহ দাফন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com