1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সুনামগঞ্জে হাওরের পানিতে ডুবে বউ শাশুড়ির মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১০২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামে হাওরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রেজিয়া আক্তার ও পিপাসা আক্তার (২১) নামে দুইজনের মৃত্যু হয়েছে। সর্ম্পকে তাঁরা বউ-শাশুড়ি।

শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার মুগরাইন হাওরে এ ঘটনা ঘটে। রেজিয়া আক্তার জানিয়ারচর গ্রামের ফিরোজ আলীর স্ত্রী এবং পিপাসা আক্তার রেজিয়া আক্তারের পুত্র হক মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, ওইদিন দুপুর দুইটার দিকে রেজিয়া আক্তার ও পিপাসা আক্তার দুইজনেই বাড়ির পেছনে মুগরাইন হাওরের পানিতে গোসল করতে যান। গোসল করতে গিয়ে রেজিয়া আক্তার পা পিছলে হাওরের পানিতে পড়ে  স্রোতে ভেসে যায়। এ সময় শাশুড়িকে উদ্ধারের চেষ্টা করেন ৬ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ পিপাসা আক্তার। তখন পিপাসাও  স্রোতে ভেসে যায়। পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে স্থানীয়দের সহায়তায় জাল দিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ওসি মো. শামসুদ্দোহা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com