1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

সুনামগঞ্জ-৩ আসনে ভোটারদের অযথা গ্রেপ্তার বা হয়রানি না করতে দুই প্রার্থীর দাবি

  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৫ Time View

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-৩ আসনে অযথা নিরীহ মানুষকে গ্রেপ্তার না করতে জোর দাবি জানিয়েছেন দুই প্রার্থী। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে মতবিনিময় সভায় এ দাবি জানান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভায় সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শাহিনুর পাশা বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আমরা আছি। তবে আমার এলাকায় মানুষকে গ্রেপ্তার করার জন্য বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এটি নির্বিঘ্ন নির্বাচনের অন্তরায়। পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন আমার এলাকায় যেন এ ধরনের কোন ঘটনা না ঘটে।
সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী ব্যরিস্টার আনোয়ার হোসেন বলেন, কয়েক সপ্তাহ আগে আমার নির্বাচনী এলাকার একজন কারেন্ট মেম্বারকে গ্রেপ্তার করা হয়, এর এক সপ্তাহ পর তিনি আদালত থেকে জামিন পান। একে এরেস্ট করা হবে, ওকে এরেস্ট করা হবে অথবা ওই দলকে ভোট দিলে আপনি নির্বাচনী এলাকায় থাকতে পারবেন না- এরকম পরিস্থিতিতে সরকারের নির্দেশনা জানতে চান তিনি।
তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন করতে হলে সবাইকে সমান সুযোগ দিতে হবে। বাংলাদেশ সব সময়ই দুই ভাগে বিভক্ত ছিল- আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগের কিছু অংশ ডেভিল ছিল। অনেক লোক আছে যারা আওয়ামী লীগকে ভোট দিত, তারা যদি না আসে তাহলে কীভাবে অংশগ্রহণমূলক নির্বাচন হবে। ভীতিকর পরিস্থিতি তৈরি করে এদের যদি এলাকা ছাড়া করে দেন, কিংবা তারা যদি ভোটে অংশগ্রহণ না করে তাহলে ২০% ভোটও কাস্ট হবে কি না সন্দেহ আছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com