1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম:

সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০১৬
  • ৪৩৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এবং সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে আগামী ৩ অক্টোবর সারাদেশে মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করবে দলটি।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শামসুজ্জামান দুদু বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে একের পর এক বানোয়াট মামলা দায়ের করে আদালতকে দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের জোর দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘পাশাপাশি তারেক রহমানের মতো একজন নিরপরাধ এবং জনপ্রিয় রাজনীতিবিদকে এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এদিকে আজ সকালে মহানগর বিএনপির যৌথসভা শেষে আগামীকাল রোববার ঢাকার কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com