1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সৌদিতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ও সহ-অধ্যক্ষ গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ৩২৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সোমবার সকালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংলিশ মিডিয়াম) জেদ্দা শাখার চেয়ারম্যান কাজী নিয়ামুল বশির ও সহ-অধ্যক্ষ আব্দুল কাইয়ুমকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।

বাংলাদেশ দূতাবাসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, স্কুলটির ম্যানেজিং কমিটির চেয়ারম্যান কাজী নিয়ামুল বশির ও ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদ এবং সহকারী অধ্যক্ষ আব্দুল কাইয়ুমসহ আরো ৭/৮ জনের বিরুদ্ধে তিন মিলিয়ন রিয়ালের তছরুপ, বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করে সৌদি পুলিশ। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের অডিটে উঠে আসে তাদের দুর্নীতির খতিয়ান, শিক্ষা মন্ত্রণালয়ের অভিযোগেরভিত্তিতে এই দুইজনকে গ্রেফতার করলেও বাকিরা এখনও পলাতক।

অভিভাবক কমিটির নির্বাহী সদস্য মনিরুজ্জামান উজ্জ্বল জানান, সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে স্কুল পরিচালনা করতে হলে নিজস্ব ভবন নির্মাণ, বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দাখিল, লাইসেন্স নবায়নসহ একাধিক নির্দেশনা থাকলেও কোন প্রকার পদক্ষেপ নেয়নি কমিটি। উপরন্তু বিভিন্ন সময়ে অভিভাবকদের নিকট থেকে বিভিন্ন অজুহাতে টাকা তুলে লুটপাট করে এসেছে বর্তমান ম্যানেজিং কমিটির চেয়ারম্যান কাজী নিয়ামুল বশির, ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দীন মাহমুদ, সদস্য মাহবুবুল্লাহসহ কমিটির একাধিক সদস্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com