1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সৌদি রাজপ্রাসাদের কাছে খেলনা ড্রোন ভূপাতিত

  • Update Time : রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • ৪০৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

 সৌদি রাজপ্রাসাদের কাছ দিয়ে উড়ে যাওয়া এক খেলনা ড্রোনকে ভূপাতিত করেছে সৌদি বাহিনী। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার আগে এটি ভিডিও ইন্টারনেটে পোস্ট করা হয়। তাতে দেখা যায়, ওই এলাকায় ভারী গুলিবর্ষণ চলে। তবে আল-জাজিরা এই ভিডিওর সত্যতার বিষয়ে নিশ্চিত হতে পারেনি। ঘটনার পর রাজনৈতিক অস্থিতিশীলতার গুজব রটে। তবে পরে সৌদি রাষ্ট্রীয় কর্তৃপক্ষ জানায়, তারা একটি ড্রোন ভূপাতিত করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএকে রাজধানী রিয়াদ পুলিশের মুখপাত্র গতকাল বলেন, পার্শ্ববর্তী খোজামা এলাকার নিরাপত্তা পয়েন্টে ছোট আকারের একটি ড্রোন দেখতে পেয়ে নিরাপত্তা বাহিনী বেশ ভালোভাবেই এর ‘মোকাবিলা’ করে। তবে ওই ড্রোনের মালিক কে, তা জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে রয়টার্সকে বলেন, এই ঘটনার সময় সৌদি বাদশা সালমান প্রাসাদে ছিলেন না। তখন তিনি রিয়াদের দিরিয়াতে নিজের ফার্মে ছিলেন।

গত বছরের অক্টোবরে এক বন্দুকধারী জেদ্দা শহরে রাজপ্রাসাদের একটি ফটক বোমা মেরে উড়িয়ে দেন। তাঁর গুলিতে অন্তত দুজন নিরাপত্তাকর্মী নিহত ও তিনজন আহত হন। তবে ২৮ বছরের বন্দুকধারী মনসুর আল-আমরি পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com