1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

স্ত্রী কে ধর্ষণের অভিযোগে পুলিশ স্বামী গ্রেপ্তারের

  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ২৯৪ Time View
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় নারীর দায়ের করা ধর্ষণের মামলায় আবদুল কুদ্দুছ নয়ন (৩৫) নামে এক পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস থেকে গ্রেফতার করেছে পুলিশ। 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে রাজারবাগ পুলিশ লাইনস থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সময় নিউজকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক।
তিনি বলেন, স্বামীর-স্ত্রীর মধ্যে ঝামেলা ছিল। তাদের বিয়ে হয়েছে ঠিকই তবে কাবিননামা নেই। গ্রেফতারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার এক নারী (২৫) ধর্ষণের অভিযোগ এনে নয়নের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই নারী এক বিউটি পার্লারের কর্মচারী এবং দুই সন্তানের জননী বলে পুলিশ জানিয়েছে।
অপরদিকে গ্রেফতারকৃত পুলিশ সদস্য আবদুল কুদ্দুস নয়ন রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন।
মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার বাদী ওই নারী সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করেন। দুই বছর আগে ফেসবুকে পুলিশ সদস্য আবদুল কুদ্দুস নয়নের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সূত্র ধরেই তাদের বিয়ে হয়। তবে তাদের কোনো কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রির নথি নেই। মসজিদের হুজুর ডেকে বিয়ে পড়ানো হয় বলে ওই নারী পুলিশকে জানায়।
ওসি কামরুল ফারুক আরও বলেন, ওই নারীর আগের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। আগের ঘরের দুটি সন্তানও রয়েছে। বুধবার রাতে ওই নারী থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
সূত্র  সনয় টিভি সংবাদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com