1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

স্পেনে সাগরে ভাসমানরত নৌকায় মিলল ৮ অভিবাসীর মৃতদেহ

  • Update Time : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৫০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
স্পেনের গ্রান ক্যানারিয়া দ্বীপের সাগরে ভেসে আসা এক নৌকায় আফ্রিকান ৮ অভিবাসীর মরদেহ খুঁজে পেয়েছে দেশটির উপকূলরক্ষীবাহিনী। রোববার ক্যানারি দ্বীপপুঞ্জের সরকার ভেসে আসা নৌকায় ওই অভিবাসীদের মরদেহ পেয়েছে বলে জানিয়েছে।
উপকূলরক্ষীরা বলেছেন, ওই নৌকায় ৬২ জন অভিবাসী ছিলেন। অভিবাসীদের সবাই পুরুষ। তাদের মধ্যে ১২ বছর বয়সী এক কিশোরও রয়েছে।
নৌকায় তিনজন অভিবাসীকে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া গেছে। পরে তাদের উদ্ধার করে হেলিকপ্টার যোগে গ্রান ক্যানারিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। এছাড়া অন্য অন্তত ৯ জনকে দ্বীপে নিয়ে যাওয়ার পর স্প্যানিশ কোস্টগার্ড প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
রোববার ক্যানারি দ্বীপপুঞ্জের জরুরি সেবা বিভাগ বলেছে, অভিবাসীদের বহনকারী নৌকাটি গ্রান ক্যানারিয়ার ৪০ মাইল দক্ষিণে আটলান্টিকে গত প্রায় এক সপ্তাহ ধরে ভাসছিল।
স্পেনের উপকূলরক্ষীবাহিনী একই দিন অভিবাসীদের বহনকারী আরও একটি নৌকা আটক করেছে। স্প্যানিশ দ্বীপ থেকে কয়েক মাইল দূরে আটক করা ওই নৌকায় ৩৫ জন পুরুষ ও একজন নারী ছিলেন।
দেশটির সরকারের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ হাজারের বেশি অভিবাসী পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারির দ্বীপপুঞ্জের উদ্দেশে বিপজ্জনক সাগরপথ পাড়ি দিয়েছে। অভিবাসীদের সাগর পাড়ি দেওয়ার এই সংখ্যা গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি। সূত্র: রয়টার্স।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com