1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

স্বজনের দাফনে ব্যস্ত পরিবার… বাড়ি ফিরে মিলল আরেক লাশ!

  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ১১৫১ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই আলখানাপাড়ে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে রবিবার (২৪ জানুয়ারি) ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় জানান, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত সইরত উল্লার ছেলে সাজ্জাদুর রহমান সুজন (৪৭) কিছুদিন আগে তার ভগ্নিপতি পৌরসভার আলখানাপাড়ের মাঈন উদ্দিনের বাড়িতে বেড়াতে আসেন।

শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় মাঈন উদ্দিনসহ তার পরিবারের লোকজন তাদের এক স্বজন একই এলাকার ইকড়ছইয়ের বাসিন্দা মাহবুবুর রহমানের দাফনের কাজে মরহুমের বাড়িতে যান। সে সুযোগে সুজন বাড়ির একটি কক্ষের দরজা জানালা বন্ধ করে ঘরের ফ্যানের রডের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।

মাঈন উদ্দিন বলেন, আমার এক আত্মীয়’র মৃত্যুতে তাকে শেষ বিদায় জানাতে সন্ধ্যারাতে প্রয়াতের বাড়িতে যাই। জানাজা শেষে রাত ৮টার দিকে বাড়িতে ফিরে বদ্ধ ঘরে অনেক ডাকাডাকি করেও সুজনের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ওপরে কিছু অংশ ভেঙে দেখতে পাই ফাঁস লাগিয়ে ঝুলে আছে সে।

তিনি আরো জানান, সুজন অনেকদিন ধরে ঋণগ্রস্থ হয়ে পড়ায় হতাশায় ভূগছিল।

স্থানীয় ওয়ার্ডে কাউন্সিলর সুহেল আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি।

ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার উপপরির্দশক (এসআই) অনিক দেব বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ঋণের কারণে হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করতে পারে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com