1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

স্বর্ণের দাম ভরিতে কমল ২০৪১ টাকা

  • Update Time : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। এবার ভরিতে কমল ২০৪১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে। নতুন দর কার্যকর বুধবার থেকে। স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত থাকছে।

এর আগে গত ৩ মার্চ সর্বশেষ ভরিপ্রতি স্বর্ণের দাম কমে ১৫১৬ টাকা।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ১০৯ টাকায়, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭১ হাজার ১৫০ টাকা। ২১ ক্যারেট প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে ৬৫ হাজার ৯৫৯ টাকা, যা ছিল ৬৮ হাজার ১ টাকা। এছাড়া, ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে ৫৭ হাজার ২১১ টাকা, যা আগে ছিল ৫৯ হাজার ২৫৩ টাকা। আর সনাতনী স্বর্ণ প্রতিভরি বিক্রি হবে ৪৬ হাজার ৮৮৯ টাকা, যা আগে ছিল ৪৮ হাজার ৯৩০ টাকা।

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত থাকবে। ২২ ক্যারেট রূপা প্রতিভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com