1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

স্বামীকে বাঁচাতে অস্ত্র তুলে নিলেন স্ত্রী!

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৬০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: স্বামীর ওপর হামলা চালিয়েছিল কিছু সন্ত্রাসী। কিন্তু তাদের হাত থেকে স্বামীকে রক্ষা করতে স্ত্রী যা করলেন, তাতে শুধু সেই সন্ত্রাসীরা নিজেদের প্রাণ বাঁচাতে পেরেই মহা খশি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্বামীকে বাঁচাতে স্ত্রীর সেই অদ্ভুত কাণ্ড।

বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন পেশায় আইনজীবী আবিদ আলি। হঠাৎ কয়েকজন দুষ্কৃতী হুড়মুড়িয়ে ঢুকে পড়ে তাঁর বাড়িতে। আবিদ আলিকে টেনে বাড়ির বাইরে নিয়ে গিয়ে এলোপাথারি মারতে থাকে তারা। কুড়ুল, লাঠি, লাথি, ঘুষি মারতে থাকে তারা। চিৎকার শুনে বেরিয়ে আসেন তাঁর স্ত্রী। স্বামীকে আক্রান্ত হতে দেখে বাড়ির ভেতর থেকে একি পিস্তল নিয়ে এসে বেপরোয়া গুলি চালাতে থাকেন।

সেই নারীর হাতে পিস্তল দেখে চমকে গিয়েছিল দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনে আরও সেখানে থাকার সাহস দেখাতে পারেনি তারা। আবিদ আলিকে ছেড়ে সেখান থেকে চম্পট দেয়।

ভারতের উত্তরপ্রদেশে ঘটে যাওয়া এই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ভিডিও। একের পর এক দুষ্কৃতী হামলা ও গুলি চালনার মত ঘটনায় প্রশ্ন উঠেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর আইনশৃঙ্খলা নিয়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com