1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব জগন্নাথপুরের হাসপাতালে গরমজনিত রোগীর ঢল: লোডশেডিংয়েও জেনারেটরের সুফল থেকে বঞ্চিত রোগীরা প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হত্যা মামলার ২ আসামীকে জগন্নাথপুর থানায় সোপর্দ করল ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
  • ৪৪১ Time View

নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাড়ির পুলিশ হত্যা মামলার ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মৃত আকিব উদ্দিনের পুত্র আক্তার হোসেন(৩৩) ও জগন্নাথপুর উপজেলার আলিপুর গ্রামের আলিম উল¬ার পুত্র শামছু মিয়া(৩৫)। বুধবার সন্ধা ৬টার সময় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা গোপন সংবাদ এর ভিত্তিতে আক্তার হোসেনকে দিঘীরপাড় তার বাড়ি থেকে ও শামছুকে সন্ধায় ইনাতগঞ্জ বাজার থেকে গ্রেফতার করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই লুৎফর রহমান এক দল পুলিশ নিয়ে ইনাতগঞ্জ ফাঁড়িতে আসলে ফাড়ির পুলিশ দু’জনকে তাদের হাতে সোপর্দ করেন। পরে আসামীদের জগন্নাথপুর থানায় নিয়ে যাওয়া হয়। উলে¬খ্য,ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের আলিম উদ্দিন ও তার চাচাতো ভাই লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন এর মধ্যে ইনাতগঞ্জ বাজারের দোকান ঘর ও জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৯ মার্চ ইনাতগঞ্জ বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২০/৩০জন লোক আহত হন। গুরুতর আহত দিঘীরপাড় গ্রামের জয়নাল মিয়াকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা স্কয়ার হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর জয়নাল মিয়ার মৃত্যু হয়। এ ব্যাপারে আবুল কালাম আজাদ বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়েরে করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com