1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

হলি আর্টিজান মামলা:আদালতে আট আসামি

  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৩৪৭ Time View

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার আসামিদের আদালতে হাজির করা হয়েছে। মামলা রায় ঘোষণা উপলক্ষে আদালতে হাজির করার জন্য তাদেরকে নিয়ে আজ বুধবার (২৭ বুধবার) সকালে কা‌শিমপুর কারাগার থে‌কে নেওয়া হয়েছে আদালতে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে আসামিদের গারদ খানায় রাখা হয়েছে বলে জানান তিনি।

ওসি মইনুল ইসলাম বলেন, কা‌শিমপুর কারাগার থে‌কে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার আসামিদের আদালতে আনা হ‌য়ে‌ছে। আজ বুধবার সকালে কাশিমপুর কারাগার থেকে র‌্যাব-পুলিশের কড়া নিরাপত্তায় একটি প্রিজনভ্যানে করে হলি আর্টিজান মামলার আট আসামিকে আদালতে নিয়ে আসা হয়েছে। তাদের বর্তমানে আদালতের গারদ খানায় রাখা হয়েছে। আদালতের কার্যক্রম শুরু হলে তাদের আদালতে হাজির করা হবে।

২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টায় হলি আর্টিজান বেকারিতে অতর্কিতে আক্রমণ করেছিলেন পাঁচ জঙ্গি। তাঁরা ভেতরে থাকা সবাইকে জিম্মি করে ফেলেন। একে একে গুলি চালিয়ে ও কুপিয়ে ১৭ বিদেশি ও তিন বাংলাদেশিকে হত্যা করেছিলেন।

সুত্র/কালের কণ্ঠ

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com