1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

হামলাকারী সনাক্তে সরকারকে ৭২ ঘন্টার আল্টিমেটাম

  • Update Time : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ৩৯৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া ৭২ ঘণ্টার মধ্যে শুরুর জন্য আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। তা না-হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। মঙ্গলবার সাংবাদিকদের ডাকে রাজধানীর কাওরানবাজারের সার্ক ফোয়ারায় আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তারা।গত ২৯ জুলাই বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় বিগত কয়েক দিনে রাজধানীর বিভিন্নস্থানে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা করা হয়। পুলিশের উপস্থিতিতে সশস্ত্র অবস্থায় মাথায় হেলমেট ও মুখ বেধে হামলা চালিয়ে একদল যুবক বেশ কয়েকজন সাংবাদিকদকে রক্তাক্ত করেন।তারই প্রতিবাদে সকালে মানববন্ধন করেন সাংবাদিকরা। সেখানে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি পারভেজ খান বলেন, ‘হামলাকারীরা সবাই চিহ্নিত। সরকার আন্তরিক হলে তারা সবাই আইনের আওতায় আসবে।’তিনি বলেন, ‘বিগত দিনে সাংবাদিকদের আন্দোলন থেকে এবারের আন্দোলন ভিন্ন। এবার কোনো দলীয় পক্ষের সাংবাদিক আন্দোলন করছে না। এই আন্দোলনের সফলতা আসবেই।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ দীপ আজাদ বলেন, ‘প্রশাসন উস্কানিদাতার পরিচয় প্রকাশ করছে। কিন্তু, সাংবাদিকদের ওপর হামলাকারীদের না ধরে ফুটেজ দিতে বলেছে। ইচ্ছে থাকলে নিজেদের কাছে থাকা ফুটেজ দিয়েই হামলাকারীদের গ্রেফতার করতে পারবে প্রশাসন।’তিনি বলেন, ‘সাংবাদিকরা আহত হলে, গোটা সমাজই আক্রান্ত হয়। অন্যদের সংবাদ প্রকাশ বন্ধ থাকে। ফলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়।’মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান, সাংবাদিক নেতা দীপু সারোয়ার প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com