1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

হিটলারের জার্মানির পথে এগোচ্ছে ভারত:নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক

  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৪৬৩ Time View
নোবেল জয়ের পর তিনি জানিয়েছিলেন, জেএনইউ তাঁকে বহুত্ববাদ শিখিয়েছে, শিখিয়েছে জাতপাতের উর্ধ্বে উঠার চেতনা। সেই বিশ্ববিদ্যালয়ই আজ রক্তাক্ত। ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থী ও অধ্যাপিকাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। যা দেখে স্তম্ভিত নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা জেএনইউ-এর প্রাক্তন শিক্ষার্থী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
রবিবারের ঘটনা নিয়ে চরম ক্ষুব্ধ অভিজিৎ স্পষ্টতই বললেন, ‘যা পরিস্থিতি তাতে দেখে মনে হচ্ছে ভারত এখন নাৎসি জার্মানি হওয়ার পথে এগোচ্ছে!’একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ দাবি তোলেন, নরেন্দ্র মোদী সরকারের উচিৎ সত্য সামনে আনা। সেইসঙ্গেই তাঁর সংযোজন, ‘আমার মনে হয় গোটা বিশ্বের সামনে ভারতের ভাবমূর্তি নিয়ে ভাবার সময় এসে গিয়েছে। আমরা যেন জার্মানির নাৎসি জমানার প্রতিধ্বনি শুনতে পারছি ভারতে বসে।’

রবিবারের হামলায় আহত প্রত্যেকের দ্রুত আরোগ্য কামনা করেছেন নোবেলজয়ী বাঙালি। তাঁর কথায়, ‘এত বড় একটি ঘটনা। সমস্ত তথ্য সামনে আনা উচিৎ সরকারের।’

কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com