1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:

১ আগস্ট ঈদুল আজহা

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৭৪৯ Time View

আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার ৩০ দিনে পূর্ণ হবে জিলকদ মাস। এ হিসেবে আগামী ১০ জিলহজ অর্থাৎ ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বুধবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করছেন ধর্ম সচিব মো. নুরুল ইসলাম। সভার শেষে তিনি জানান, দেশের কোনো জেলা, উপজেলা থেকে চাঁদ দেখার খবর আসেনি।

কোরবানির ঈদ নামে পরিচিত ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব। তবে করোনা পরিস্থতিতে উৎসবের রঙ ফিকে হয়ে গেছে। করোনায় লাখো মানুষ বেকার হয়েছেন। কোটি মানুষ আর্থিক সঙ্কটে আছেন। তাই ঈদ কতটা উৎসব মুখর হবে তা নিয়ে সংশয় রয়েছে। করোনার বিস্তার রোধে ঈদযাত্রায় স্বাস্থাবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে সরকার। ঈদের নামাজ ঈদগাহে নয়, হবে মসজিদে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com